ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, জানাজায় লাখো মানুষ অংশ নেন।[BANGVIEWS-POST:1192]প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজার নামাজ পড়ান ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি।জানাজায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই উপস্থিত ছিলেন।এ ছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজা অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান ঘিরে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।[BANGVIEWS-POST:1189]খামেনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে কয়েক দিনব্যাপী শোক ও দাফন আনুষ্ঠানিকতা চলছে। তেহরানের পর ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁর মরদেহ বিভিন্ন শহরে নেওয়া হবে। সূত্র: আইআরএনএ