ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমির হামজার বক্তব্য ঘিরে উত্তেজনা, বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সমালোচনা তৈরি হয়েছে। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে হামলা বা ঘেরাওয়ের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় অবস্থিত সংসদ সদস্যের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।এ সময় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ সংসদ সদস্যের কয়েকশ নেতাকর্মীকে বাড়ির সামনে অবস্থান নিতে দেখা যায়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় আমির হামজাকে। সেখানে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?’[BANGVIEWS-POST:3768]উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, মানুষ উন্নয়নকাজ দেখে আনন্দিত হয়। তবে যে ব্যক্তি উন্নয়ন কাজ করে দিচ্ছেন, তিনি নিজের অর্থ দিয়ে তা করছেন না বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।স্থানীয় সূত্রগুলো বলছে, কুষ্টিয়া-৩ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে আমির হামজার দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। সেই বিরোধের প্রেক্ষাপটেই সংসদ সদস্য এমন বক্তব্য দিয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।তবে বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাতব্বর হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তার বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার পর বাড়িটি ঘেরাও করা হতে পারে—এমন আশঙ্কার তথ্য পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আমির হামজার বক্তব্য ঘিরে উত্তেজনা, বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন