ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ বিতর্কে মুখ খুললেন তারেক রহমান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইঞ্জিনিয়ারিং’ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে নিজেদের পক্ষে রাজি করানোই তাদের প্রকৃত ‘ইঞ্জিনিয়ারিং’ এবং সে ক্ষেত্রে তারা সফল হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্সড করাটাই তাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসার প্রচেষ্টাতেই তারা সফল হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশ পরিচালনার দায়িত্বকে কঠিন আখ্যা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তারা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন অর্থনীতি ভঙ্গুর, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও চ্যালেঞ্জের মুখে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া পরিস্থিতির মধ্য দিয়েই নতুন সরকারকে যাত্রা শুরু করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তবে জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষ বিএনপিকে বিজয়ী করেছেন। এ বিজয় কেবল একটি দলের নয়, বরং সাধারণ জনগণের। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন সরকারের অগ্রাধিকার নিয়ে তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার গঠন এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

বিজয়-পরবর্তী এ সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলসহ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ-অধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান।

শেয়ার করুন

নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ বিতর্কে মুখ খুললেন তারেক রহমান

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬