ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অফিস বন্ধ থাকবে না’—আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কার্যালয়টি খুলে দেন।

এ ঘটনায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বিএনপি নেতার এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। একই ভিডিওতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে সহায়তার অনুরোধ জানান।

অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বক্তব্যে বলেন, স্বাধীনতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, তিনি জানতে পারেন যে আওয়ামী লীগের অফিসটি তালাবদ্ধ রয়েছে। এলাকায় অস্থিরতা তৈরি না করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তিনি উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন। তার ভাষ্য, “কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, কোনো অন্যায় হলে তিনি তা প্রশ্রয় দেবেন না।

তবে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত ছিল না। জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, উপজেলা সভাপতির এই পদক্ষেপ দলীয় সিদ্ধান্ত নয় এবং বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে। জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস শেখও ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে মুক্তিযোদ্ধা আবুল হোসেন দাবি করেন, অফিসটি আগে অন্য একটি পক্ষ তালাবদ্ধ করে রেখেছিল। বর্তমানে স্থানীয়রা মিলে সেটি খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। আপাতত মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শেয়ার করুন

অফিস বন্ধ থাকবে না’—আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬