ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে ধানের শীষ প্রতীকের জোয়ারে বিএনপি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে বিএনপি জোট ২০৮টি আসনে জয়লাভ করেছে, যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতা ও কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬