ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সন্তোষ, বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, সাম্প্রতিক নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এ প্রক্রিয়াকে সামনে রেখে জাতিসংঘের মহাসচিব দেশের সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদারে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মতে, গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ।

শেয়ার করুন

শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সন্তোষ, বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬