ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ইতিবাচক মূল্যায়ন, সহযোগিতার বার্তা ইইউ’র

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি মনে করছে, এবারের ভোটে বিপুলসংখ্যক নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইইউ এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ একটি মিশন পাঠিয়েছিল। ওই মিশন ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে। সেখানে নির্বাচনী প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। এটি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেও মন্তব্য করা হয়েছে। মিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

ইইউ আরও জানায়, গণভোটে যেসব সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে জনসমর্থন এসেছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। এ প্রক্রিয়ায় নবগঠিত সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ইইউ আগ্রহী। গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

নির্বাচন নিয়ে ইতিবাচক মূল্যায়ন, সহযোগিতার বার্তা ইইউ’র

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬