ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তবে নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল রাখতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সোমবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন না—এটা তিনি জানেন। তবে সাংবাদিকসহ অন্যদের ক্ষেত্রে কী নির্দেশনা আছে, তা তার জানা নেই বলে জানান। ভোটকেন্দ্রে অনিয়ম হলে সাংবাদিকদেরই সাধারণত ছবি তুলে তা জনসম্মুখে আনার কথা উল্লেখ করলে তিনি বলেন, পুলিশের বডি–ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, সাংবাদিকরা সেখান থেকে ছবি সংগ্রহ করতে পারবেন। পরে তিনি এ বিষয়ে আর মন্তব্য না করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

শেয়ার করুন

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬