ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি: সাংবাদিকতার স্বাধীনতায় আঘাত’ ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ভোট দেওয়ার সময় যে ভুলে বাতিল হতে পারে আপনার ভোট ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ১৮-ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির টানা জনসভা, ৯ ফেব্রুয়ারি আট আসনে কর্মসূচি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন আসনে একদিনে ধারাবাহিক জনসভার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিএনপির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর দক্ষিণাঞ্চলের আটটি সংসদীয় আসনে পর্যায়ক্রমে এসব জনসভা অনুষ্ঠিত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী,
ঢাকা–১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন খেলার মাঠে সকাল ১১টায় জনসভা অনুষ্ঠিত হবে।
ঢাকা–১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে জনসভা শুরু হবে দুপুর ১২টায়।
ঢাকা–৮ আসনের পীর জঙ্গি মাজার রোড এলাকায় জনসভা হবে দুপুর ১টায়।
ঢাকা–৯ আসনে বাসাবো তরঙ্গ সংঘ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।
ঢাকা–৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভা ডাকা হয়েছে দুপুর ৩টায়।
ঢাকা–৪ আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে জনসভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।
ঢাকা–৬ আসনে ধূপখোলা মাঠে জনসভা হবে বিকাল ৫টায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে ঢাকা–৭ আসনের লালবাগ বালুর মাঠে (সোবেক আজাদ মাঠ) সন্ধ্যা ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, এসব জনসভার মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, নির্বাচনী বার্তা তুলে ধরা এবং সাংগঠনিক শক্তি আরও সুসংহত করাই বিএনপির মূল লক্ষ্য। নির্বাচনের আগে রাজধানীতে শেষ দিনের এই টানা কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রাখতে হয়। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এসব কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছে বিএনপি।

শেয়ার করুন

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির টানা জনসভা, ৯ ফেব্রুয়ারি আট আসনে কর্মসূচি

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬