ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি: সাংবাদিকতার স্বাধীনতায় আঘাত’ ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ভোট দেওয়ার সময় যে ভুলে বাতিল হতে পারে আপনার ভোট ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ১৮-ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ভারতকে যে তিন শর্ত ছুড়ে দিল পাকিস্তান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 9

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা এবং ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পিসিবি এই দাবিগুলো তোলে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, পিসিবির শর্তগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশকে বাড়তি ক্ষতিপূরণ, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া। 

প্রসঙ্গত, আইসিসি জানুয়ারিতে ঘোষণা দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। 

এদিকে ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়ে আইসিসির সঙ্গে পিসিবির টানাপোড়েন চলছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ বয়কট করলে পাকিস্তানের পয়েন্ট হারানোর বিষয়টিও সামনে এসেছে। 

সূত্রগুলো বলছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে পিসিবির ভেতরে ভিন্নমত থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি সিদ্ধান্তে অনড় রয়েছেন। চূড়ান্ত অবস্থান নির্ধারণে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

শেয়ার করুন

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ভারতকে যে তিন শর্ত ছুড়ে দিল পাকিস্তান

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬