ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি: সাংবাদিকতার স্বাধীনতায় আঘাত’ ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ভোট দেওয়ার সময় যে ভুলে বাতিল হতে পারে আপনার ভোট ধানের শীষের গণসংযোগে সাভারে তুঙ্গে প্রচারণা মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ১৮-ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে জয়ের আশা বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সিসি ক্যামেরা ও বডি–ওর্ন ফুটেজ নিতে পরামর্শ নির্বাচনের দিন ব্যালট পুড়িয়ে বিশৃঙ্খলার ছক গোয়েন্দা প্রতিবেদনে আ.লীগ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিন দলের প্রধান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 29

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এসব ভাষণ সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী সেদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিন দলের প্রধান

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬