ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার দেশত্যাগের ফ্লাইটে কারা ছিলেন পাইলট, জানাল সূত্র

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা নিয়ে এখনো নানা আলোচনা চলছে। বিশেষ করে গণভবন থেকে কুর্মিটোলা বিমানঘাঁটি হয়ে ভারতের দিল্লির হিন্দন বিমানঘাঁটি পর্যন্ত তাঁর যাত্রায় কোন পাইলটরা দায়িত্বে ছিলেন এবং তারা বর্তমানে কোথায় কর্মরত, তা নিয়ে আগ্রহ রয়েছে।তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।[BANGVIEWS-POST:3166]সামরিক সূত্রের বরাত দিয়ে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট গণভবন থেকে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে বহনকারী বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো-পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির।প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৩টার দিকে হেলিকপ্টারটি কুর্মিটোলা এয়ার বেইজে অবতরণ করে। এরপর শেখ হাসিনা সেখান থেকে বিমানবাহিনীর সি-১৩০ জুলিয়েট সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হন।সামরিক সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, ওই সি-১৩০ বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডর শামীম রেজা এবং কো-পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারতের দিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।যুগান্তরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কৌশলের অংশ হিসেবে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল এবং প্রচলিত রুটের পরিবর্তে বিকল্প আকাশপথ ব্যবহার করা হয়েছিল। তবে এসব তথ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়ার পর বিমানটি ক্রু ও নিরাপত্তাকর্মীদের নিয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে এয়ার কমোডর আব্বাসকে প্রশিক্ষণ কোর্সে পাকিস্তানে পাঠানো হয় এবং দেশে ফিরে তিনি বিমানবাহিনীর সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে।[BANGVIEWS-POST:3165]এ ছাড়া গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ার বেইজে ওসি (অ্যাডমিন) হিসেবে কর্মরত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সি-১৩০ বিমানের পাইলট এয়ার কমোডর শামীম রেজাকে দীর্ঘমেয়াদি সামরিক প্রশিক্ষণে ফিলিপাইনে পাঠানো হয়েছে এবং কো-পাইলট উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমানবাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে দায়িত্ব পালন করছেন বলে সামরিক সূত্রের বরাতে জানিয়েছে যুগান্তর।তবে ৫ আগস্টের ওই বিশেষ ফ্লাইট পরিচালনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো সরকারি নথি প্রকাশিত না হওয়ায় এসব তথ্যকে সূত্রনির্ভর দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

শেখ হাসিনার দেশত্যাগের ফ্লাইটে কারা ছিলেন পাইলট, জানাল সূত্র