গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিজিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি জানানো হয়।বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় বজায় রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।বিজিবি জানিয়েছে, এসব প্রযুক্তির মাধ্যমে জেলার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কার্যক্রম সমন্বয় করা সম্ভব হয়।