বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ডাক দিয়েছে এনসিপি। একই সময় ও স্থানে প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল।[BANGVIEWS-POST:2719]পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।এর আগে মঙ্গলবার এনসিপির কর্মসূচি শেষে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। হামলার জন্য স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।