ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ আগস্ট ঢাকায় ১১ দলের গণসমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বুধবার (৫ আগস্ট) রাজধানীতে গণসমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে জোটটি।সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।একই দিন বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনেও অবস্থান নেবেন জোটের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।বৈঠকে নাহিদ ইসলাম, অলি আহমদ, মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ার ও মজিবুর রহমান মঞ্জুসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

৫ আগস্ট ঢাকায় ১১ দলের গণসমাবেশ