ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ লক্ষ্যে সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠক করেছে জোটের নেতারা।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন এবং আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে ৫ আগস্টের মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সমন্বয় জোরদারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন নেতারা।[BANGVIEWS-POST:2848]এ সময় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। জোটের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়।বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এছাড়া বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। জোট সূত্রে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে।

৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট