সময় মিললে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর সময়সূচি মিললে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।হুমায়ূন কবির বলেন, দুই দেশের সরকার প্রধানদের সময়ের সমন্বয় হলেই সফরের বিষয়টি এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।সম্প্রতি নয়াদিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজনের অনুমতি না দেওয়ার ঘটনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে একাধিকবার দেশ পরিচালনা করেছে। দলটির প্রতি জনগণের দীর্ঘদিনের সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ূন কবির বলেন, বিএনপি একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলটি ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।[BANGVIEWS-POST:4937]এর আগে গত ২৯ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দিল্লি পুলিশের বাধার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়।গত কয়েক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্ধারিত সময়ে সফরটি হয়নি। দুই দেশের মধ্যে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এদিকে, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, কোনো চাপের কারণে নয়, বরং দেশের প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।