ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনের সঙ্গে করিডোর নিয়ে ভূরাজনৈতিক উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। এ উদ্যোগ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগও দেখছে না ঢাকা। তবে করিডোর চালুর আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রস্তাবিত করিডোর নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।হুমায়ুন কবীর বলেন, মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের করিডোর প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে ভূরাজনৈতিক কোনো উদ্বেগ নেই। এটি বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এ উদ্যোগ কার্যকর করার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।এদিকে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তার ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের বিষয়টি প্রযোজ্য।

চীনের সঙ্গে করিডোর নিয়ে ভূরাজনৈতিক উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী