ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরাইলি গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলারের মৃত্যু হয়।পিএফএর দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ শুরুর পর সালিম আল-আশকারসহ বহু ক্রীড়া ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।[BANGVIEWS-POST:1063]ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন সালিম। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। অনাগত সন্তানের মুখ দেখার আগেই তার মৃত্যু পরিবার, সতীর্থ, ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।সালিম আল-আশকারের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো। বুধবার দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এমন ঘটনার ধারাবাহিকতায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানিয়েছে ক্লাবটি।তবে এ ঘটনার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: আনাদলু এজেন্সি

গাজায় ইসরাইলি গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম