আমির হামজা অত্যন্ত সরল সহজ একজন মানুষ: তাশরীফ
ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ মানুষ হিসেবে বর্ণনা করেছেন হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় ও একসঙ্গে চলাফেরার অভিজ্ঞতার কথা তুলে ধরে আমির হামজার প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে বলে মনে করেন, তাদের জন্য আল্লাহর কাছে সঠিক বুঝ দানের প্রার্থনা জানিয়েছেন তাশরীফ।রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন এই ইসলামি বক্তা।আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করে তাশরীফ লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’পোস্টে আমির হামজার প্রতি নিজের ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তাশরীফ। তবে কারা ষড়যন্ত্র করছেন কিংবা কী ধরনের ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।পোস্টের শেষাংশে তাশরীফ লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’এভাবেই আমির হামজার প্রতি সমর্থন জানিয়ে তাঁর সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেন হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।