‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের কথা বললেন টুকু
হাওরে ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নে মধ্যস্বত্বভোগী ও অমৎস্যজীবী প্রভাবশালীদের দখলদারিত্ব আর চলবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।তিনি বলেছেন, প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে হাওরের জলমহাল ইজারামুক্ত করা হবে।শুক্রবার নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:1143]প্রতিমন্ত্রী বলেন, ইজারা প্রথার কারণে দীর্ঘদিন ধরে হাওরের জলাশয় প্রভাবশালীদের দখলে ছিল। এতে সাধারণ জেলেরা মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সরকার এ ধরনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয় নিশ্চিত করতে কাজ করছে।তিনি আরও বলেন, অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে। হাওর এলাকার মানুষের জীবিকা, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধান ও মাছ। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পাঁচটি স্থানে প্রায় ১৬ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পোনাগুলো বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।কর্মসূচিতে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।