ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পিংক বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা

ঢাকায় চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সেবায় স্যাটেলাইট ইন্টারনেট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে একটি বাসে স্থাপন করা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।বিএসসিএল জানিয়েছে, চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।[BANGVIEWS-POST:3960]এ জন্য বাসটিতে স্টারলিংকের হাই-পারফরম্যান্স ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।প্রকল্পটি সফল হলে দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিআরটিসির মহিলা বাস সেবায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ও ডিজিটাল সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পিংক বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা