ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্লাইদুবাই বিমানে হামলা, ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাতের পর বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখতে এক যাত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন।ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত অবস্থায় পাইলট স্মিত মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা ককপিটে পৌঁছে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।ট্রাম্প বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে বিমানের এক যাত্রীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওই যাত্রী পেশায় একজন প্লাম্বার এবং এর আগে তার বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না বলে ট্রাম্প জানান।ট্রাম্পের দাবি, টেলিভিশনে বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে ওই ব্যক্তি বিমান চালানোর কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেয়েছিলেন। তবে ওই যাত্রীর ঠিক কী ভূমিকা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়নি।পরে বিমানের পেছনে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন। এরপর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট স্মিত মাচ্ছারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ককপিটে সহ-পাইলটের হামলার শিকার হয়। ঘটনার পর বিমানটি দ্রুত উচ্চতা হারায়। পরে যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ট্রাম্প নিজেও জানিয়েছেন, ঘটনার বিস্তারিত বিবরণ তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরও কয়েকটি প্রাথমিক সূত্রের কাছ থেকে শুনেছেন। ফলে তার বক্তব্যে উঠে আসা সব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি।

ফ্লাইদুবাই বিমানে হামলা, ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প