ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদপুরে পুকুরে ডুবে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৬ বছর বয়সী মোহাম্মদ আব্দুস সামাদ নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।শিশুটি ওই বাড়ির মামুন মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সকালবেলা সামাদ উঠানে খেলছিল, পরে কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। খুঁজতে গিয়ে বাড়ির পুকুরে শিশুটির ভাসমান দেহ দেখতে পায় তারা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মৃত্যুবরণ করে। তিনি বলেন, বর্ষাকালে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে পরিবারের সদস্যদের সতর্ক ও সচেতন থাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যারা সাঁতার জানে না তাদের ব্যাপারে।

চাঁদপুরে পুকুরে ডুবে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু