ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেঁয়াজের খোসার গুণ জানলে আর ফেলবেন না

বাঙালির রান্নাঘরে পেঁয়াজ-রসুন ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ। প্রতিদিন রান্নায় ব্যবহারের পর পেঁয়াজের খোসা জমে যায়, যা সাধারণত ফেলে দেওয়া হয়। তবে এই খোসার রয়েছে বিভিন্ন ব্যবহার ও সম্ভাব্য উপকারিতা।পেঁয়াজের খোসায় থাকা বিভিন্ন উপাদান ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয়। এতে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যে ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যবহারের কার্যকারিতা ব্যক্তি ও পরিস্থিতিভেদে ভিন্ন হতে পারে।[BANGVIEWS-POST:4987]চুলের যত্নেও পেঁয়াজের খোসা ব্যবহার করেন অনেকে। পেঁয়াজের মতো এর খোসাতেও সালফারজাতীয় উপাদান থাকে। খোসা সেদ্ধ পানি চুলে ব্যবহার করলে খুশকি কমানো বা চুলের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। তবে চুল পড়ার চিকিৎসায় এটি নিশ্চিত সমাধান নয়।রান্নার ক্ষেত্রেও পেঁয়াজের খোসা কাজে লাগানো যায়। সবজি বা মাংসের স্যুপ তৈরির সময় পরিষ্কার পেঁয়াজের খোসা ব্যবহার করলে খাবারের স্বাদ ও রং কিছুটা পরিবর্তন হতে পারে।এ ছাড়া পেঁয়াজের খোসা জৈব সারের উপাদান হিসেবেও ব্যবহার করা যায়। এতে থাকা জৈব উপাদান ও খনিজ মাটির গুণাগুণ উন্নত করতে সহায়তা করতে পারে।[BANGVIEWS-POST:4986]প্রাকৃতিক রঙ তৈরিতেও পেঁয়াজের খোসার ব্যবহার রয়েছে। বিশেষ করে কাপড় রং করার ক্ষেত্রে এটি পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।তবে পেঁয়াজের খোসা সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। ব্যবহারের আগে খোসা ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে। সংরক্ষণের সময় শুকনো জায়গায় রাখতে হবে এবং ব্যবহারের সময় শুকনো হাতে নিতে হবে।

পেঁয়াজের খোসার গুণ জানলে আর ফেলবেন না