ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহে স্বামীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।একই সঙ্গে ইতিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধ না করলে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।আদালত জানান, রাষ্ট্রপক্ষ দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য, মামলার আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন।[BANGVIEWS-POST:2732]মামলার এজাহার অনুযায়ী, নিহত শফিকুল ইসলাম সপুর প্রথম স্ত্রী ও একটি ছেলেসন্তান রয়েছে। পরে তিনি আফরোজা শেখ ইতিকে বিয়ে করলে দুই স্ত্রীকে কেন্দ্র করে পরিবারে বিরোধ দেখা দেয়।অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১০ থেকে ১৩ জুনের মধ্যে শফিকুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।১৩ জুন স্থানীয় লোকজন পুকুরে মানুষের হাত ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।মামলার বাদী ও নিহতের মা নুরুন্নাহারের অভিযোগ, হত্যাকাণ্ড আড়াল করতে ইতি তার স্বামী নিখোঁজ হয়েছেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।[BANGVIEWS-POST:2725]আদালত বিচার চলাকালে আসামির কারাগারে থাকার সময় সাজা থেকে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। জরিমানার অর্থ থেকে প্রয়োজনীয় সরকারি ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ক্ষতিপূরণ হিসেবে মামলার বাদীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রায় ঘোষণার পর সাজা পরোয়ানার মাধ্যমে ইতিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন