ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বর্ণের দামে ফের পরিবর্তন, ভ্যাট কি আলাদা দিতে হবে?

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে।বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে।নতুন তালিকায় প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম—২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে ১১ সেপ্টেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা করা হয়েছিল।বাজুসের নির্দেশনার বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, নির্ধারিত বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদা ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে।পুরোনো অলংকার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং কিনে নেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ কাটার কথা জানানো হয়েছে। এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট কাটার সুযোগ নেই।

স্বর্ণের দামে ফের পরিবর্তন, ভ্যাট কি আলাদা দিতে হবে?