স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্ব নেওয়ার পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানানো হয়েছে।[BANGVIEWS-POST:1201]বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও স্পেনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।রোহিঙ্গা সংকট, এর সম্ভাব্য সমাধান এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলোও বৈঠকে গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।[BANGVIEWS-POST:1198]স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।