মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্ব বক্স অফিসে বড় ধরনের রেকর্ড গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৯৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে।এর মধ্য দিয়ে সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনের রেকর্ড গড়েছে মার্ভেল ও সনির নতুন এই সুপারহিরো চলচ্চিত্র। তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ৩০ লাখ ডলার।[BANGVIEWS-POST:3121]প্রাথমিক হিসাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র আয় ৯২ কোটি ৭০ লাখ ডলার বলা হয়েছিল। পরে চূড়ান্ত হিসাব যুক্ত হওয়ার পর আয় বেড়ে ৯৩ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়।উত্তর আমেরিকায় সিনেমাটি প্রায় ৩৬ কোটি ডলার আয় করেছে। এর মাধ্যমে অঞ্চলটির ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এর আগে রেকর্ডটি ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে।আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ৫৭ কোটি ২০ লাখ ডলার। শুধু চীন থেকেই এসেছে প্রায় ১২ কোটি ১০ লাখ ডলার। ভারত, যুক্তরাজ্য, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে সিনেমাটি শক্তিশালী ব্যবসা করেছে।‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় চতুর্থবারের মতো পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এতে এমজে চরিত্রে আবারও দেখা গেছে জেন্ডায়াকে।সিনেমার গল্পে দেখা যায়, পৃথিবীর মানুষ পিটার পার্কারের আসল পরিচয় ভুলে গেছে। এমন পরিস্থিতিতে একাকী জীবন কাটানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয় তাকে। এর মধ্যেই নতুন এক শক্তিশালী শত্রুর আবির্ভাব ঘটে।[BANGVIEWS-POST:3120]বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি। রটেন টমেটোজে সমালোচকদের দেওয়া স্কোর ৯০ শতাংশের কাছাকাছি রয়েছে।সিনেমাটির সাফল্যের ফলে বিশ্ব বক্স অফিসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের শীর্ষ চারটি চলচ্চিত্রই এখন মার্ভেলের। তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’।সংশ্লিষ্টদের ধারণা, দর্শকদের আগ্রহ বজায় থাকলে খুব দ্রুতই ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক পার করতে পারে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।সূত্র: স্ক্রিন ডেইলি