ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এ ফল প্রকাশ করে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ৩১টি বিষয়ে দেশের ৮৮১টি কলেজের মোট ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন।প্রকাশিত ফল অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে গড়ে ৬৫ দশমিক ১০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে ফল জানা যাবে।[BANGVIEWS-POST:4866]এদিকে অনার্সের চার বছরের সমন্বিত ফল বা সিজিপিএও দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।প্রকাশিত ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা রাখে। প্রয়োজন হলে কোনো ফল বাতিল করার অধিকারও কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও কলেজ যুক্ত থাকায় অনার্স চতুর্থ বর্ষের এ ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের চার বছরের সমন্বিত সিজিপিএ প্রকাশের অপেক্ষা শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ