শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: মির্জা ফখরুল
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে বিচার বিভাগ, প্রশাসন, সংসদীয় কমিটি ও গণমাধ্যমসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও স্বাধীন করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।[BANGVIEWS-POST:2976]মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এখন দেশে গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করার নতুন সুযোগ তৈরি হয়েছে। স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ও সক্রিয় সংসদীয় কমিটি নিশ্চিত করা গেলে রাষ্ট্র অনেক দূর এগিয়ে যাবে।প্রতিবেশী ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, নানা রাজনৈতিক ও সামাজিক সমস্যা থাকা সত্ত্বেও দেশটির গণতন্ত্র টিকে রয়েছে। কারণ, সেখানে বিচার বিভাগ, প্রশাসন ও গণমাধ্যমের মতো মৌলিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে শক্তিশালী। বাংলাদেশেও নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।আইনের শাসন ও ন্যায়বিচারকে সমাজের অগ্রগতির প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, অতীতে দেশের মানুষ দীর্ঘ সময় এই অধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।তরুণদের মাদকের ক্ষতি থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মাদক সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। এর কারণে বহু তরুণের জীবন ও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।[BANGVIEWS-POST:2977]ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বড় শিল্পকারখানার অভাবে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত। স্থানীয় চিনিকল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষের আয় কমেছে। কর্মসংস্থান বাড়াতে সরকার কৃষিভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা করছে।তিনি জানান, ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়োগ এবং জমি নির্ধারণের কাজও শেষ হয়েছে। নতুন মেডিকেল কলেজে আগামী বছর থেকে পুরোনো হাসপাতাল ভবনে অস্থায়ীভাবে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরুর পরিকল্পনা রয়েছে।শহরের পরিকল্পিত উন্নয়নে একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি এবং যানজট কমাতে ডাইভারশন বা রিং রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করেন মির্জা ফখরুল।[BANGVIEWS-POST:2972]উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা জনগণের কল্যাণে নতুন সুযোগ তৈরি করবে।
দিনব্যাপী চক্ষুশিবিরে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।