ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার

তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তার নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর অ্যাডমিরাল কোহলারের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও প্রতিরক্ষা যোগাযোগে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে।ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারি, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।[BANGVIEWS-POST:3086]সংশ্লিষ্টদের মতে, এই সফর দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে এটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনাও তুলে ধরছে।অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক এবং কৌশলগত সামরিক কর্মকর্তা।

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার