ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলা, নিহত ৪
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস।পুলিশ জানায়, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।[BANGVIEWS-POST:3922]প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন একজন শিক্ষার্থী। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানান, সন্দেহভাজন হামলাকারী ও নিহতদের একজন একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।[BANGVIEWS-POST:3924]ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে স্কুল ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।পুলিশ ও তদন্তকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। হামলার উদ্দেশ্য, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং সন্দেহভাজনের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।সূত্র: আনাদোলু এজেন্সি