ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের নিয়ে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৌদি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী ৩৪ জনকে সম্মাননা পদক দেওয়া হয়।শনিবার (১৮ জুলাই) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্বরা অংশ নেন।[BANGVIEWS-POST:2115]অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ড. মুহাম্মদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত খালেদ বিন সাঈদ আলে হাদাল।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।অনুষ্ঠানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের সাবেক শিক্ষক শায়খ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-কে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছেলে শায়খ উসামা খন্দকার।সম্মাননা পাওয়া অন্যদের মধ্যে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক শিক্ষক ড. মাওলানা আব্দুস সালাম রিয়াদি।অনুষ্ঠানে ড. এনামুল হক চৌধুরী আরবি ভাষায় দেওয়া বক্তব্যে সৌদি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা শিক্ষার্থীদের শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজ নিজ ক্ষেত্রে গবেষক, বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।তিনি বলেন, সৌদি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্ভাবন, বৈজ্ঞানিক গবেষণা এবং সমাজে সহনশীল ও আলোকিত চিন্তার প্রসারে ভূমিকা রাখা প্রয়োজন।[BANGVIEWS-POST:2117]সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি জানায়, এ বছর সংগঠনের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী ৩৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী গ্র্যাজুয়েটও রয়েছেন। সৌদি ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এসইউএএবি) সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের একটি সংগঠন। সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সৌদি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান