ইতিহাসে প্রথমবার ইসরাইল সফরে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট
ইসরাইল সফরে গেছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, এটি সোমালিল্যান্ডের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।ছয় মাস আগে ইসরাইল সোমালিল্যান্ডের স্বাধীনতাকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।[BANGVIEWS-POST:237]সফরকালে প্রেসিডেন্ট আবদুল্লাহি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, “আমি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে এসেছি। ৩৫ বছর ধরে আমরা স্বীকৃতির জন্য অপেক্ষা করছি। ইসরাইল আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছে।”জবাবে নেতানিয়াহু বলেন, ইসরাইলের এই অবস্থান তাদের ঐতিহাসিক অভিজ্ঞতা ও জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত।তিনি আরও উল্লেখ করেন, ক্ষুদ্র জাতি হিসেবে নিজেদের স্বীকৃতির সংগ্রামের অভিজ্ঞতা থেকেই তারা সোমালিল্যান্ডের প্রতি সহানুভূতিশীল।এই সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানা গেছে।[BANGVIEWS-POST:236]বিশ্লেষকদের মতে, এই সফর সোমালিল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, পাশাপাশি আফ্রিকার হর্ন অঞ্চলে ইসরাইলের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আল জাজিরা