পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রে পাইলট ছাড়াই এক ইঞ্জিনের একটি উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। উড়োজাহাজটির নাম সেসনা ক্যারাভান। যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এ পরীক্ষাটি পরিচালনা করেছে।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া থেকে উড্ডয়ন শুরু করে উড়োজাহাজটি পুরো যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ১৯৯ মাইল পথ পাড়ি দেয়।স্বয়ংক্রিয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে উড়োজাহাজটির যাত্রাপথ আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। যাত্রাপথে উড়োজাহাজটি কয়েকটি জায়গায় থামে। একই সঙ্গে পুরো যাত্রাপথে উড়োজাহাজটির সামনে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা পর্যবেক্ষণ করা হয়।বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, পাইলট ছাড়াই উড়োজাহাজটির এই সফল উড্ডয়ন বিমান চলাচলের ক্ষেত্রে নতুন একটি সূচনার ইঙ্গিত দিচ্ছে।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় দুর্গম এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজে লাগতে পারে। পাশাপাশি সামরিক অভিযানেও এ ধরনের স্বয়ংক্রিয় উড়োজাহাজ ব্যবহারের সম্ভাবনা রয়েছে।বিশেষজ্ঞদের মতে, পাইলটবিহীন ও স্বয়ংক্রিয় উড়োজাহাজ প্রযুক্তির আরও উন্নয়ন হলে ভবিষ্যতে বিমান চলাচলের ক্ষেত্রে নতুন সম্ভাবনার পথ তৈরি হতে পারে।