ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমেরিকায় খাদ্য উৎসবে বন্দুক হামলা: নিহত ২, আহত শিশুসহ বেশ কয়েকজন

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাদ্য উৎসবে বন্দুক হামলায় দুজন নিহত এবং দুই বছরের এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ উৎসবে এ ঘটনা ঘটে।সিয়াটল দমকল বিভাগের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শহরের বিখ্যাত স্পেস নিডলের কাছে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত পাঁচজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।[BANGVIEWS-POST:2581]আহত দুই বছরের এক শিশু, ২৩ বছরের এক যুবক এবং ৩৯ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত ৪০ বছর বয়সী আরেক নারী সামান্য আঘাত পেয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শোনার পর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন এবং অনেকে আশপাশের ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা এলাকাটি খালি করার কার্যক্রম শুরু করেন।[BANGVIEWS-POST:2580]ঘটনার পর সিয়াটল সেন্টার ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলার উদ্দেশ্য, হামলাকারীর পরিচয় এবং ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন কি না—তা জানতে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে কাউকে আটকের বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি কর্তৃপক্ষ।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

আমেরিকায় খাদ্য উৎসবে বন্দুক হামলা: নিহত ২, আহত শিশুসহ বেশ কয়েকজন