ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের ২০০ গজ ভেতরে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর তাকে আটক করা হয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।তিনি জানান, বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অবস্থানকালে বিজিবি তাকে আটক করে।পরে আটক বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে সেখানেই রাখা হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও জানান, এ ঘটনা নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে আলোচনার পর আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের ২০০ গজ ভেতরে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক