ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।[BANGVIEWS-POST:314]এর আগে, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনের প্রায় ১০ মাসের মাথায় তাঁকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হলো। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন কারণে আলোচনায় আসেন সিলেটের এই জেলা প্রশাসক। এর মধ্যে একটি ঘটনায় আদালতের পক্ষ থেকে তাঁকে শোকজও করা হয়েছিল, যা নিয়ে প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ