ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিএএস কাপ গলফের দ্বিতীয় আসরে সিদ্দিকুরের শিরোপা জয়

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। রানারআপ হয়েছেন আকবর হোসেন।অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন মো. শরিফ হোসেন।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএএস কাপ গলফের দ্বিতীয় আসরে সিদ্দিকুরের শিরোপা জয়