ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি

অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) বিকেলে জামিন শুনানি চলাকালে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়।এ সময় এজলাসে অবস্থান করাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের কয়েকজন আইনজীবী বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে চলে যান। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিচারক ফিরে আসেন এবং আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি পুনরায় শুরু হয়।শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সিএমএম আদালতে জামায়াত-বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতি