ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের চেয়েও ভালো: সিইসি

জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তার চেয়ে আরও উন্নত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।সোমবার (২৪ আগস্ট) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার মাত্রা কিছুটা বেশি থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হবে।নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, এসব চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকবে না। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, সেটি বজায় রেখেই স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজনের চেষ্টা করা হবে।[BANGVIEWS-POST:4379]স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণের আগে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে। পাশাপাশি কয়েকটি আইন ও বিধি সংশোধনের প্রক্রিয়াও চলছে।তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইন ও বিধির সংশোধনী তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ক্রয় কার্যক্রমসহ অন্যান্য আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন হওয়ায় সরকারের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সময় পুলিশ কত সদস্য মোতায়েন করতে পারবে, তা নিয়ে আলোচনা হয়েছে।এ ছাড়া পুলিশের বিদ্যমান মনিটরিং ব্যবস্থা নির্বাচনের সময় মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে ব্যবহার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সিইসি।[BANGVIEWS-POST:4378]নির্বাচনের সময় নির্ধারণে দুর্গাপূজা, বর্ষাকাল, সম্ভাব্য বন্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হবে। কারণ নির্বাচনে স্কুলশিক্ষকদের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তবে স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি পিছিয়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন সিইসি।ঠাকুরগাঁওয়ের শূন্য আসনের উপনির্বাচন প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই নির্বাচন আয়োজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের চেয়েও ভালো: সিইসি