রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বিএনপি সরকার কোনো নির্দেশ বা অনুরোধ জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনাকে ‘গুঞ্জন’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সত্যি কোনো ঘটনা হলে সরকারও তা দেখতে পাবে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত কিছু জানে না।[BANGVIEWS-POST:2351]সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে, স্বাস্থ্যগত কারণে অথবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি রাষ্ট্রপতিকেই জিজ্ঞাসা করতে হবে। রাষ্ট্রপতি সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন এবং অসুস্থ হলে তিনি চিকিৎসা নিতেই পারেন।লন্ডনে চিকিৎসা গ্রহণের সময় রাষ্ট্রপতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এমন কোনো তথ্যও শোনেননি।[BANGVIEWS-POST:2347]রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এর বাইরে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।