ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।শনিবার দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফেনী সফরকে সামনে রেখে তিনি সেখানে যান।মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে প্রয়োজনীয় পরিমাণ সার মজুত রয়েছে। ফলে কৃষকদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কেউ ইচ্ছাকৃতভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে কৃষি কার্ড বিতরণের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রথম ধাপে সারা দেশে এক লাখ ১০ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ফেনীর সাড়ে সাত হাজার কৃষক কৃষি কার্ড পাবেন।মন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা ও কৃষি সহায়তা আরও সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী