ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনায় ‘আন্তরিক’ তেহরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় এখন ‘খুবই আন্তরিক’ হয়ে উঠছে। তবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।মার্কিন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই-এর খবরে জানা যায়, ট্রাম্প প্রশাসনের পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর বড় ধরনের সামরিক অভিযান পরিকল্পনার সংবাদ ছড়িয়ে পড়ার পর এক সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, “আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। বর্তমানে ইরানের সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি এবং মনে হয় দিন বাড়ার সঙ্গে সঙ্গে তারা বেশ আন্তরিক হয়ে উঠছে।”এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যেকোনো সামরিক হুমকির বিকল্প হিসেবে কূটনৈতিক পর্যালোচনা জোরদার করা হচ্ছে।সূত্র: মিডল ইস্ট আই

ইরান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনায় ‘আন্তরিক’ তেহরান: ট্রাম্প