ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন সামরিক ঘাঁটিতে ফ্লু বিস্তার, ২০০ জন আক্রান্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে গত কয়েক সপ্তাহে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে অন্তত ২০০ জন সামরিক সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।মার্কিন বিমানবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের চিকিৎসা প্রদান, নিবিড় পর্যবেক্ষণ এবং সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপসর্গ দেখা দেওয়া সদস্যদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সুস্থ হওয়ার পর তারা পুনরায় প্রশিক্ষণে ফিরতে পারবেন।[BANGVIEWS-POST:326]তবে গত ১৬ জুন ৭৩৭তম ট্রেনিং সাপোর্ট স্কোয়াড্রনের এক প্রশিক্ষণার্থীর মৃত্যুর ঘটনা এই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ল্যাকল্যান্ড এয়ার ফোর্স ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে নবনিযুক্ত সদস্যদের মৌলিক প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিবছর এখানে হাজারো প্রশিক্ষণার্থী অংশ নেন।ঘটনাটি এমন সময় ঘটল, যখন মাত্র দুই মাস আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাসদস্যদের জন্য বার্ষিক ফ্লু টিকা বাধ্যতামূলক রাখার নিয়ম বাতিল করেছিলেন। পরে প্রাদুর্ভাবের পর ঘাঁটিতে পুনরায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।[BANGVIEWS-POST:325]বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, প্রাদুর্ভাবটি মূলত ঘাঁটির বেসিক ট্রেনিং উইংয়ের মধ্যেই সীমিত রয়েছে। আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপসর্গ দেখা দিলে তাদের অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন ট্যামিফ্লু দেওয়া হচ্ছে।পেন্টাগনের মুখপাত্র জানান, সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রয়োজনীয় ক্ষেত্রে টিকানীতিতে ছাড় দেওয়া হলেও সেনাসদস্যদের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র: এনবিসি নিউজ

মার্কিন সামরিক ঘাঁটিতে ফ্লু বিস্তার, ২০০ জন আক্রান্ত