ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারে রিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাভারে রিকশা চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ার পর তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আবুল খায়ের পাটোয়ারী (২৭)।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসেন একটি রিকশা গ্যারেজের মালিকসহ দুই ব্যক্তি।নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।গ্যারেজ মালিক নুরুজ্জামানের দাবি, সোমবার সকালে তার একটি রিকশা চুরি হয়। পরে রিকশাচালক তাকে জানান, রিকশা চুরির সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। এরপর ওই যুবককে গ্যারেজে আটকে রাখা হয়।[BANGVIEWS-POST:2226]তিনি আরও দাবি করেন, পরে কয়েকজন লোক এসে ওই যুবককে মারধর করেন। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, নিহত যুবক চাঁদপুরে বসবাস করতেন এবং পরিবারের কাউকে না জানিয়ে কয়েক দিন আগে সাভারে এসেছিলেন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সাভারে রিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু