ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সপরিবারে বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

সপরিবারে বঙ্গভবন ছেড়েছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৪ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসভবনের উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন।বঙ্গভবন ও সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, আইন অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর বিদায়ী রাষ্ট্রপতি চাইলে আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারেন। তবে পদত্যাগের পরপরই সাহাবুদ্দিন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।কয়েক দিন ধরে তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। সেখানে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও সম্পন্ন করা হয়েছে।[BANGVIEWS-POST:2540]শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভোগার কথা উল্লেখ করেন। বাইপাস অস্ত্রোপচারের পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিলতায় আক্রান্ত হয়ে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলেও জানান তিনি।মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।সূত্র:  বাসস

সপরিবারে বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন