ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।[BANGVIEWS-POST:3996]সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।সংসদ সদস্য থাকাকালে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই রাজনীতিবিদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই