টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
দেশের চলমান পরিস্থিতির কারণে টানা তিন দিন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সোমবার থেকে ৭ আগস্ট বুধবার পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকার কথা ছিল।বাংলাদেশ ব্যাংকের তৎকালীন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করায় এ সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।[BANGVIEWS-POST:3101]এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।তবে আন্দোলনের সমন্বয়কেরা কারফিউ প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।